পদ্মা ও সেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে আয়শা ও আঁখি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩, ২০২২ | ২:০২
Link Copied Successfully!

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসার প্রাক্কালে অনেকেই একের অধিক ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম রাখেন সেতুর সঙ্গে মিল রেখে।

তেমনি গত ২১ জুন জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া দুই যমজ শিশুর নাম রাখা হয় পদ্মা ও সেতু।

তবে এ যমজের বয়স সপ্তাহ না হতেই তাদের নাম পরিবর্তন করেছে পরিবার। পদ্মা ও সেতুর নাম পাল্টে যথাক্রমে উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রাখা হয়েছে। যমজদের বাবা সোহাগ নাম দুটি রেখেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন যমজ শিশুর দাদা শুকুর আলী।

তিনি বলেন, জন্ম নেওয়ার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল দুই শিশুর নাম রাখেন পদ্মা ও সেতু। পরে হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে যাই। জন্মের ছয় দিন পর গত ২৭ জুন ওই দুই শিশুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি রাখা হয়েছে।

নাম পরিবর্তন করার কারণ জানাতে শিশুদের দাদা শুকুর আলী বলেন, এলাকার মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি। এলাকা থেকে ইসলামিক নাম রাখার জন্য বলা হয়। পরে তাদের বাবা সোহাগের পছন্দে দুজনের নাম উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি রাখা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পদ্মা সেতুর নামে নাম রাখায় সে সময় আলোচনা আসে এই দুই যমজ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদের উপহারসামগ্রী দেওয়া হয়।

তাদের চিকিৎসা সুবিধাসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল।

যদিও যমজ দুই শিশুর দাদার অভিযোগ, হাসপাতাল থেকে তাদের সবসময় খোঁজ-খবর রাখার কথা থাকলেও আসার পর কেউই খোঁজ রাখেননি। কয়েকদিন আগেও ওষুধ বাজার থেকে নিজ টাকায় কিনতে হয়েছে তাদের।

এ বিষয়ে ডা. কামরুল হাসান সোহেল বলেন, শিশু দুটির নাম তাদের পরিবারের লোকজনের সম্মতিতে পদ্মা ও সেতু রাখা হয়। পরে তারা কেন নাম পরিবর্তন করেছে বিষয়টি আমার জানা নেই। এছাড়া বিষয়টি তাদের ব্যক্তিগত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ