মায়ের জন্য পাত্র চেয়ে ফেইসবুকে বিজ্ঞপ্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ৫:২০
Link Copied Successfully!

বাবা মারা গেছেন। দুই সন্তান নিজেদের ব্যবসাসহ কাজকর্মে ব্যস্ত থাকেন বলে মাকে সেভাবে সময় দিতে পারেন না। কিন্তু মা যেন একাকিত্বে না ভোগেন, তিনি যেন ভালো থাকেন, সেটা চান তারা। আর এ ভাবনা থেকেই মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন তারা।

ফেসবুকে পাত্র-পাত্রী খোঁজার অন্যতম বড় প্লাটফর্ম ‘বিসিসিবি ম্যাট্রিমনিয়াল’ গ্রুপে সম্প্রতি এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি পোস্ট করেছেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব। তিনি ‘জি অ্যান্ড টেক’ নামে একটি অনলাইন ব্যবসা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এমডি। তার বড় ভাই ইমরান হোসেন। পেশায় ব্যবসায়ী ইমরান বিয়ে করেছেন, তার পাঁচ বছরের এক সন্তানও আছে।

বিজ্ঞপ্তির পাত্রী অর্থাৎ অপূর্বের মায়ের নাম ডলি আক্তার। তার বয়স ৪২ বছর। পড়েছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। ইমরান-অপূর্বর বাবা ঈয়াদ আলী ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগে বছর দুয়েক আগে মারা গেছেন। মাকে পারিবারিকভাবেই বিয়ে দেওয়ার ইচ্ছের কথা জানিয়ে অপূর্ব বিজ্ঞপ্তিতে লিখেছেন, বাবা মারা গেছেন, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি।

বিজ্ঞাপন

কেমন পাত্র চান, সেটাও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অপূর্ব। তার সঙ্গে মায়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, পাত্র ঢাকার আশপাশের বাসিন্দা হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। মানে একদম সাদামাটা একজন যিনি আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সঙ্গী হবেন। বয়স ৪২-৫০ বছর হলে ভালো হয়।

বিজ্ঞপ্তিটি পোস্ট হওয়ার পর ভাসছে প্রশংসায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অপূর্বর সেই বিজ্ঞপ্তিতেই মন্তব্য পড়েছে প্রায় ৬০০। এর প্রায় সবই প্রশংসাসূচক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ