সাহিত্য মঞ্চের আয়োজনে উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ৯:৪০
Link Copied Successfully!

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে তিনমাস মেয়াদী উচ্চারণ উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালার জুলাই মাসের সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার বিকেল চারটায় শহরের কোড়ালিয়া রোডস্থ সংগীত নিকেতনের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উৎসবমুখর পরিবেশে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন।

সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের পরিচালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সংগীতশিল্পী বীরেন সাহা ও এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের প্রমুখ। অতিথিবৃন্দ এই প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানান এবং ভূয়সী প্রশংসা করেন। অতিথিবৃন্দ মনে করেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। একটি রূচিশীল শুদ্ধতম প্রজন্ম বিনির্মাণে সাহিত্য মঞ্চের এমন আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণটি সমন্বয় করেন সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক কবি নিঝুম খান ও সহ-সাংগঠনিক সম্পাদক অনুবাদক সাদ আল-আমিন।

সাহিত্য মঞ্চের আবৃত্তি বিষয়ক সম্পাদক আবৃত্তিশিল্পী নুরুন্নাহার নিশি জানান, প্রশিক্ষণ কর্মশালার ক্লাস গত ২রা জুলাই তারিখে শুরু হয়। এতে চাঁদপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পেশাজীবীগণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের এই আবর্তনে মোট ১২ টি ক্লাস সম্পন্ন হবে।

প্রশিক্ষণের সমন্বয়ক নিঝুম খান জানান, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা ভাষার শুদ্ধতম ব্যবহারের প্রয়াসকে সম্প্রসারিত করতে চাই। তিনি প্রমিত উচ্চারণে কথা বলতে ও আবৃত্তিতে আগ্রহী ব্যক্তিগণকে কর্মশালায় অংশ নেওয়ার জন্যে আহ্বান জানান।

বিজ্ঞাপন

কর্মশালার পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট শনিবার বিকাল ৪টায়। এদিন একই সাথে বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশনার পাশাপাশি বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা