একসঙ্গে ফুটবল খেলা, পুকুরে গোসল করার বন্ধুটি এখন কবরে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ৫:০৫
Link Copied Successfully!

বন্ধুরা মিলে একসঙ্গে চলত পুকুরে গোসল, ফুটবল, ক্রিকেট খেলা। খুব গরম পড়লে কোল্ড ড্রিংকস খেতেও ডাক পড়ত বন্ধুদের। সেই বন্ধুদের একজন এখন নেই। তাকে কবরে শুইয়ে চোখের জলে ভিজে সে গল্পেরই ঝুড়ি খুলেছে বাকি বন্ধুরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে কবরস্থানের সামনে দাঁড়িয়ে দুর্ঘটনায় নিহত বন্ধু মোসহাব আহমেদ হিশামের সঙ্গে কাটানো সময়ের গল্প বলছিল মুনতাসির মনসুর।

মোসহাব ও মুনতাসির সহপাঠী ও বন্ধু। দুজনই এবারের এসএসসি পরীক্ষার্থী। গতকাল শুক্রবার সকালে খন্দকিয়া গ্রামের আরএনজে কোচিং সেন্টার থেকে মিরসরাইতে বেড়াতে যায় মোসহাব। ফেরার পথে বড়তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হন ১১ জন, আহত হন অন্তত ৫ জন।

বিজ্ঞাপন

মাইক্রোবাসের চালক, সহকারী ছাড়া বাকিরা সবাই কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্র। পরে রাতে নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।

আজ সকাল সাড়ে ১০টায় স্থানীয় কে এস নজু মিয়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে মোসহাবকে দাফনের জন্য পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা হয় মোসহাবের বন্ধুদের সঙ্গে।

মুনতাসির মনসুর বলে, মারা যাওয়ার আগের দিন গত বৃহস্পতিবার বিকেলেও বন্ধুরা মিলে ফুটবল খেলেছে। পুকুরে একসঙ্গে গোসল করেছে। হাতের ইশারায় পুকুরটি দেখিয়ে ডুকরে কেঁদে উঠে মুনতাসির। স্মৃতির ঝুলিতে কত কী জমানো এখনো। বলে ওঠে, ‘এখন গরম লাগলে কোল্ড ড্রিংকস খাওয়ার জন্য আমাদের আর ডাকবে না মোসহাব।

বিজ্ঞাপন

মুনতাসিরের বারবার মনে হচ্ছে, কেন সেদিন মোসহাবকে যেতে বারণ করেনি। মোসহাব না গেলে হয়তো বেঁচে যেত। মুনতাসির যখন মোসহাবের কথা বলছিল অন্য বন্ধুরা চোখের জলে ভাসছিল। আরেক বন্ধু শাহাদাত হাসান বলল, মোসহাব পড়ালেখা ও খেলাধুলায় খুবই ভালো ছিল।

সূত্র: প্রথম আলো
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ