ভোট সুষ্ঠু করতে দোয়া চাইলেন সিইসি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৪, ২০২২ | ৪:৫৪
Link Copied Successfully!

সুষ্ঠুভাবে ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার পাশাপাশি দোয়া কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের স‌ঙ্গে আলোচনায় অংশ নিয়ে সিইসি বলেন, আমাদের সহকর্মীরাও বলেছেন, আল্লাহ পাকের রহমত এবং দয়া যদি না থাকে, আমাদের জন্য বিষয়টি কঠিন হবে। কাজেই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি।

এদিন নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে ৪০ দফা প্রস্তাবনা দেয় বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির চেয়ারম্যান হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

বিজ্ঞাপন

ইসলামী ভাবধারার এ দলটি রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা সংক্রান্ত ধারাটি বাতিল ও রাজনৈতিক দলের নিবন্ধনে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনও শর্ত আরোপ করা যাবে না বলে প্রস্তাব দিয়েছে।

সংরক্ষিত নারী আসন বিলুপ্তকরণ প্রসঙ্গে দলটির দাবি, নারীদের সরাসরি সব আসনে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকায় সিলেকশনের মাধ্যমে মহিলাদের জন্য সংসদে পৃথক আসন সংরক্ষণ করার যৌক্তিকতা নেই। আসন সংরক্ষণের এই ব্যবস্থাটি বৈষম্যমূলক বিধায় তা বিলুপ্ত করতে হবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে খেলাফত আন্দোলনের দাবির প্রসঙ্গ ধরে সিইসি বলেন, কেউ বলছে নির্বাচনকালীন সরকার, কেউ তত্ত্বাবধায়ক সরকার, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকার থাকবে।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ