ডিজিটাল জগতে নিজে নিরাপদ থাকতে সচেতনতা জরুরি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৩, ২০২২ | ৪:৩৬
Link Copied Successfully!

২০২০ সালের এক জরিপ অনুযায়ী, ৭৭০ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে ৪৫০ কোটি (যা মোট জনসংখ্যার অর্ধেকের বেশি) ইন্টারনেট ব্যবহারকারী। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৭৬ লাখের বেশি। প্রতি মিনিটে ইন্টারনেটে আদান-প্রদান হচ্ছে কোটি কোটি তথ্য (ইউজারস ডেটা)। এ থেকেই বোঝা যায়, ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমের ওপর মানুষ এখন কতটা নির্ভরশীল। এই নির্ভরশীলতা নিত্যদিনের। শুধু সুবিধায় নয়, ইন্টারনেট বা সাইবার জগতে প্রতি পদে ওত পেতে আছে বিপদ। প্রতারণার ফাঁদও। নিজের ব্যক্তিগত তথ্যও যেকোনো সময় বেহাত হয়ে যেতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সম্পর্কে ভালোভাবে না জানলেই নয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো ওয়েবসাইটে নিজের নিরাপত্তার ব্যাপারে নিজেকেই উদ্যোগী হতে হয়।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু আমাদের আনাগোনা বেশি, সে ক্ষেত্রে এখানে আমাদের সচেতনও থাকতে হবে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু রাখতে হবে, যেকোনো ওয়েব ঠিকানায় (লিংক) ক্লিক করা যাবে না। আর বন্ধুতালিকায় অবশ্যই নির্বাচিত মানুষদের রাখতে হবে।
অনলাইনে অনেক সময় বিভিন্ন বিষয়ে অসম্ভব লোভনীয় ছাড়, উপহারের হাতছানি থাকে। আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়া (ভাইরাল) কোনো বিষয় আসতে পারে। না জেনে বা যাচাই-বাছাই না করে কোনো কিছুতে ক্লিক করা যাবে না। শুধু সচেতনতাই পারে ডিজিটাল জগতে আমাদের নিরাপদ রাখতে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সিয়াম বিন শওকত বলেন, ‘মুঠোফোনে কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপটি কী কী বিষয়ে অনুমতি (পারমিশন) চাইছে এবং অ্যাপটি ব্যবহারের জন্য সেই অনুমতি দেওয়া প্রয়োজন কি না, তা যাচাই করতে হবে। অবশ্যই প্রকৃত উৎস (অথেনটিক সোর্স) থেকে অ্যাপ ইনস্টল করতে হবে, যেমন প্লে স্টোর ও অ্যাপ স্টোর। আর পারমিশনের পাশাপাশি যথাসম্ভব অ্যাপটির টার্মস অ্যান্ড কন্ডিশনের (শর্তাবলি) দিকেও লক্ষ রাখতে হবে। অনেক সময় ছোট হরফে লেখা বিরাট আকারের শর্তাবলি না পড়েই আমরা “অ্যাগ্রি” করে দিই।’

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু আমাদের আনাগোনা বেশি, সে ক্ষেত্রে এখানে আমাদের সচেতনও থাকতে হবে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু রাখতে হবে, যেকোনো ওয়েব ঠিকানায় (লিংক) ক্লিক করা যাবে না। আর বন্ধুতালিকায় অবশ্যই নির্বাচিত মানুষদের রাখতে হবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব