
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দেয়া মিশুক গাড়ী পেলেন হাজীগঞ্জের ফাতেমা বেগম
আনুষ্ঠানিকভাবে ফাতেমা বেগমের হাতে এ মিশুক ও নগদ টাকা তুলে দেয়া হয় -- পপুলার বিডিনিউজ 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের পক্ষে হাজীগঞ্জে অসহায় পরিবারের হাতে একটি নতুন অটো মিশুক ও নগদ ১৫ হাজার টাকা তুলে দিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরভবনে আনুষ্ঠানিকভাবে ফাতেমা বেগমের হাতে এ মিশুক ও নগদ টাকা তুলে দেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ ফাতেমা বেগমের সাথে মুঠোফোনে কথা বলে আরো সহায়তার আশ্বাস প্রদান করেন।
পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন জানান, ফাতেমার স্বামী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সরকারি বাস ভবনে দৈনিক মাস্টার রোলে মালির কাজ করতো। গত ১ রমজানে হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংসদ সদস্য জননেতা মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি স্যারের সাথে যোগাযোগ করলে স্যারের পরামর্শ ক্রমে মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে নিহতের পরিবারকে দৈনন্দিন খরচ মিটিয়ে চলার জন্য একটি অটো মিশুক ও নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন।


পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, মিশুকের লাইসেন্স করার জন্য ৫ হাজার টাকা ব্যক্তিগতভাবে প্রদান করবেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর


























