বরের জুতা লুকানো নিয়ে হাতাহাতি, নিহত এক

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৪, ২০২২ | ৪:৩৪
Link Copied Successfully!

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে বিয়েবাড়িতে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বরের বাবার মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) রাতে ফুলবাড়িয়া থানার এসআই স্বপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রুহুল আমিন ফুলবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, রুহুল আমিনের ছেলের বিয়ে ঠিক হয় কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের মো. শহীদের মেয়ের সঙ্গে। পরে মঙ্গলবার দুপুরে কনের বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া দাওয়া করে। এ সময় বিয়ে হয়ে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে মজার ছলে কেউ বরের জুতা লুকিয়ে ফেলেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বরের বাবার সঙ্গে কনেপক্ষের লোকজনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বরের বাবা রুহুল আমিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার এসআই স্বপন মিয়া বলেন, এ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ