চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে ৬ টুকরো কিশোর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১২, ২০২২ | ১:১১
Link Copied Successfully!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে টিকটকের নাচের অভিনয় করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পরে ছয় টুকরো হলো এক কিশোরের দেহ।

কুমিল্লার লাকসাম-চাঁদপুর রেলপথে ১১ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরে সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর। সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের ছাদে বন্ধুদের সাথে নাচ করছিল ওই কিশোর। এ সময় ডিস লাইনের তারে পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয়টি টুকরো হয়ে যায় কিশোরটি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরটি নিহত হয়। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেল স্টেশন লাকসাম শ্রীয়াং নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল।

লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ