যে ২৫ গ্রামে ঈদ কাল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৮, ২০২২ | ৮:৪৮
Link Copied Successfully!

প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শনিবার পটুয়াখালীর ২৫ গ্রামে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিন সকাল ৯টায় বদরপুর দরবার শরীফের মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।

নামাজ শেষে পশু কুরবানি করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে প্রতি বছরের মতো এবারো জেলার সব উপজেলার ২৫ গ্রামে ঈদ উদযাপনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বদরপুর দরবার শরীফের ছোট হুজুর সৈয়দ নাছির বিল্লাহ রব্বানী।

তিনি বলেন, ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। সমগ্র মুসলিম জাতিকে এক চাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন ও কুরবানিসহ সকল ধর্মীয় কাজ পালনে আহ্বান জানান তারা।

এ বছরও পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরিবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর, ইটবাড়িয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুড়তলি, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী, গলাচিপার ছোটবাইশদিয়া, রাঙ্গাবালীর কাটাখালী এলাকার মানুষ এ কুরবানির ঈদ পালন করবেন বলেও জানান দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের এই ছোট হুজুর।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ