অবশেষে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন প্রভা!

Reporter
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩, ২০২২ | ৩:০৫
Link Copied Successfully!

আচমকা সবার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাশাপাশি আগামী জীবনের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেন প্রভা। সেখানকার একটি স্টোরির মাধ্যমে সবার কাছে ক্ষমার চাওয়ার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেন তিনি।

স্টোরিতে প্রভা লেখেন, জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।

বিজ্ঞাপন

প্রভা আরো লেখেন, আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

বর্তমানে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা। সকাল আহমেদের পরিচালিত নাটকটির প্রচার ৩১ মে থেকে শুরু হয়েছে। এতে প্রভার সঙ্গে আরো অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদসহ অনেকে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব