নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২ ট্রলার মালিককে জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৩০, ২০২২ | ৯:২৬
Link Copied Successfully!

গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ২ ট্রলারকে জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে তারা মাছ বিক্রি করতে গেলে সেখান থেকে ট্রলার ও মাছ জব্দ করা হয়। এ সময় ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা করে দুই ট্রলারকে ২ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ট্রলার হলো- পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকার শাহিন ফিটারের মালিকানাধীন এফবি রায়হান আলী ও বরগুনা সদর উপজেলার নলী এলাকার গোলাম মোস্তফার মালিকানাধীন এফবি আরিফ।

বিজ্ঞাপন

জানা গেছে, এফবি রায়হান আলী ও এফবি আরিফ ট্রলার দুটি চুরি করে বঙ্গোপসাগরের গভীরে কিছু দিন আগে মাছ শিকার করতে যায়। পরে বুধবার তারা ফিরে এসে রাত ২টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে মাছ বিক্রি করতে যায়। এ সময় পাথরঘাটা মৎস্য অধিদপ্তর জানতে পেরে মাছসহ ট্রলার ২টি জব্দ করে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করে বিএফডিসি ঘাটের পাশের একটি নির্জন স্থানে রাত ২টার দিকে শিকার করা মাছ বিক্রি করছেন।

সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ