মতলব উত্তরে নৌকা ডুবির ৩ দিন পর ভেসে উঠলো লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৬, ২০২২ | ৪:৩৯
Link Copied Successfully!
২৬ জুন রবিবার সকালে নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হযরত আলী (৩০) এর লাশ ৩ দিন পর পাওয়া গেছে।

ডুবুরি দল ২ দিন উদ্ধার অভিযান পরিচালনা করেও সন্ধান পায়নি। অবশেষে ২৬ জুন রবিবার সকালে সেই লাশের সন্ধান মিলেছে। রবিবার সকালে মেঘনা ধনাগোদা নদীর নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে বালুর মাঠ এলাকায় কবরস্থান সংলগ্ন নদীতে ভেসে উঠে হযরত আলীর লাশ।স্থানীয়রা দেখে লাশের স্বজনদের খবর দিলে তারা এসে জেলেদের মাধ্যমে জাল টেনে তীরে নিয়ে আসে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।পরে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানা যায়, ২৪ জুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের হযরত আলী বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার নন্দলালপুর এলাকায় ফাইভ স্টার ব্রিকস ফিল্ডে ইট নিতে আসে।

বিজ্ঞাপন

ইট নিয়ে যাওয়ার সময় মেঘনা ধনাগোদা নদীতে নৌকাটি ডুবে যায়।এসময় ৪ বছের ছেলে ও ভাতিজা ইমরান (১০) কে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী। এরপর থেকে হযরত আলীকে আর খোঁজ মেলেনি।

স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসকে খবর দিলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়।সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ১ ঘটন্টা উদ্ধার অভিযান করে স্থগিত করা। পর দিন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত করেও সন্ধান পায়নি হযরত আলীর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা