বাংলাদেশের ১৩ লাখ শিশু বন্যায় ঝুঁকিতে ‘ইউনিসেফ’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৪, ২০২০ | ৩:২০
Link Copied Successfully!

দেশে বন্যায় ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ইউনিসেফ। তারমধ্যে ১৩ লাখ শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও তুলে ধরে ইউনিসেফ।

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়াজনিত ঘটনাবলি দক্ষিণ এশিয়ায় শিশুদের আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরিভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার।

বিজ্ঞাপন

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়েছে। সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। জরুরি স্বাস্থ্যসেবা এবং করোনা নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সংস্থাটি। বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছেন।

ইউনিসেফ জানায়, সংস্থাটি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে। কিন্তু করোনার কারণে পরিস্থিতি কিছুটা কঠিন হচ্ছে। সংক্রমণ রোধে বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং হাত ধোয়ার বিষয়টি তদারকির প্রয়োজন আছে। এখন অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেখানে জরুরি ভিত্তিতে সহায়তা পৌঁছানোর প্রয়োজন আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও