চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

Default User
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুন ১৬, ২০২২ | ৮:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সাথে কচুয়া উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা ডিজিটাল হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ্’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল মবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানের ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার পূর্বে সরকারি,বেসরকারি, সাংবাদিক,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধিগণ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ছবিঃ নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইউএনও মোতাছেম বিল্লাহ্ , উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ