কচুয়ার ইউপির সংরক্ষিত ওয়ার্ডের শিল্পী বেগম বিজয়ী

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুন ১৫, ২০২২ | ৯:০৫
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়াডের্র (৪,৫ ও ৬) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জুন বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬জন প্রার্থী প্রতিদন্ধিতায় করলেও নির্বাচনের আগ মুহুর্তে দুইজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান ।

৩টি ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হচ্ছে, বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাইছারা উচ্চ বিদ্যালয়,বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১,বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২,খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ৬টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ১১ হাজার ৪শ ৫৬জন । তন্মধ্যে ৪ হাজার ৪শ ৯২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে শিল্পী আক্তার বক প্রতীকে ২ হাজার ৩শ ৩৯ ভোট পেয়ে জয়ী হয়। তার নিকটতম প্রতিদন্ধী লিপি আক্তার মাইক প্রতীকে ১১শ ৫৫ ভোট পায় । এদিকে নির্বাচনে দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ,এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন ও ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার কাজী মো. আবু বকর সিদ্দিক। অন্যদিকে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের উপ-নির্বাচনে আগের রাতে যুগিচাপড় গ্রামের আমির হোসেনের ছেলে শাহিন মুন্সী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শাহিন মুন্সী হেলিকপ্টার প্রতীকের রোকসানা আক্তারের কর্মী এবং বুধবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি হেলিকপ্টার প্রতীকের এজেন্ট হওয়ার কথা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় শাহিন মুন্সীর সাথে যুগিচাপড় গ্রামের বই প্রতীকের অপর প্রার্থী সাহিদা বেগমের স্বামী শহীদ প্রধানের তর্কবিতর্ক হয়। এতে ভয়ে আতংকে শাহিন মুন্সী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে স্থানীয় এলাকায় গুঞ্জন চলছে। এবং তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। যদিও কচুয়া থানা পুলিশের উপস্থিতিতে নিহতের বোন দীপা,স্ত্রী আমেনা বেগম শাহিন মুন্সীর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ