
মাদ্রাসা ছুটির পর ইভটিজিং করা শাওন গ্রেফতার
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের শাওন আহমেদ (১৯) কে সোমবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে।
ওই মাদ্রাসার শিক্ষার্থী উপজেলার ছালেহ্ আবাদ এম.এন ফাযিল (ডিগ্রি) মাদরাসার দশম শ্রেনিতে পড়ছে।
তার মা বাদী হয়ে সোমবার রাতে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শাওন আহমেদ মাঝে মাঝে ওই শিক্ষার্থীকে মাদরাসায় আসা ও যাওয়ার পথে উত্যক্ত করতো। সোমবার বিকালেও মাদরাসা ছুটির পরে ওই শিক্ষার্থী বাড়ি যাওয়ার পথে উত্যক্ত করে শাওন।বিষয়টি স্থানীয়রা ও ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থীর পরিবার টের পেয়ে পুলিশকে খবর দেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রীর মা বাদী হয়ে শাওন আহমেদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ট্যাগ:







