
কচুয়া থানার বিশেষ অভিযানে ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার
কচুয়া দুই কেজি গাঁজাসহ গ্রেফতার এক
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়,মাদকের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ সেই লক্ষ্যে কচুয়া সার্কেল ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ আবু ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এর উপর চেকপোষ্ট বসিয়ে ডিউটি করাকালীন সময়ে রিলাক্স বাস তল্লাশি করে আসামী মোঃ রাকিব মাঝি (২৩) পিতা-মৃত কাঞ্চন আলী মাঝি, মাতা-জেসমিন বেগম, সাং-কাগাশুড়া, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল (বিএমপি) এর কাছ থেকে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ । ৎ
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরর্বতীতে আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।


H/N








