গোটা বিশ্বের স্থল ও সমুদ্র-ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর

কালোর মধ্যে হলুদ ডোরা, বিরল বিষাক্ত সাপের সন্ধান

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১০, ২০২২ | ৬:৫৬
Link Copied Successfully!

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির সাপ। পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। দেহে অদ্ভুত সুন্দর হলুদের ছোঁয়া থাকায় জীবিত এ সাপ দেখতে খুবই সুন্দর। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্কের সামনে এ সাপটি দেখতে পান জেলেরা।

পরে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, গত বুধবার (০৮ জুন) সকালে সমুদ্রের জোয়ারে এসাপটি তীরে ভেসে আসে। আবার জোয়ারের সময় সমুদ্রে চলে গেছে। এর পর আর এটিকে দেখা যায়নি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র-ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর। এটির বৈজ্ঞানিক নাম হাইড্রোফিছ প্লাটুরাস। এ সাপ সচরাচর দেখা যায় না।   তবে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ এর সহযোগী গবেষক ২০২০-২১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রজাতির দুটি সাপ দেখাতে পায় বলে তিনি জানিয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

H/N

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা