স্বপ্ন দিয়ে ঘেরা সোনালি ট্রফি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৯, ২০২২ | ৪:০১
Link Copied Successfully!

২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে বিশ্বকাপ ট্রফির বিশ্ব পরিভ্রমণ শুরু হয়েছে। ৫৬টি দেশ ঘোরার পর বুধবার ৩৬ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছে স্বপ্নের সোনালি ট্রফিটি। একনজরে দেখে নেওয়া যাক ফিফা বিশ্বকাপ ট্রফির ইতিহাস –

বিশ্বকাপ ফুটবলের পথচলা শুরু হয় ১৯৩০ সালে, উরুগুয়েতে। বর্তমান ট্রফিটি বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হয় ১৯৭৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে।

এর আগে যে কাপটি বিজয়ীদের দেওয়া হতো তা প্রথমে পরিচিত ছিল ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি’ নামে। ১৯৪৬ সালে ফিফার সাবেক সভাপতি স্যার জুলে রিমের নামে ট্রফির নতুন নাম করা হয় ‘জুলে রিমে ট্রফি’।

বিজ্ঞাপন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রফিটি ছিল ১৯৩৮ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের কাছে। নাৎসি বাহিনীর হাত থেকে ট্রফিটি রক্ষা করার জন্য ফিফার সহসভাপতি ইতালির অত্তেরিনো বারোসি সন্তর্পণে এটিকে একটি ব্যাংক থেকে তুলে রোমে নিয়ে যান এবং একটি জুতার বাক্সের ভেতরে ভরে তার নিজের বিছানার নিচে লুকিয়ে রাখেন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৬৬ বিশ্বকাপের চার মাস আগে ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে আয়োজিত একটি উন্মুক্ত প্রদর্শনী থেকে ট্রফিটি চুরি হয়ে যায়। মাত্র সাতদিন পর খবরের কাগজে মোড়ানো অবস্থায় এটি পিকেলস নামের একটি কুকুর দক্ষিণ লন্ডনের আপার নরউড অঞ্চলের শহরতলির বাগান থেকে উদ্ধার করে।

ব্রাজিল ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর এটি তাদের স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়। ট্রফিটি রিও ডি জেনিরোতে অবস্থিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে সাজিয়ে রাখা হয়। ১৯৮৩ সালে ট্রফিটি ফের চুরি হয়ে যায়। ট্রফিটি আর পাওয়া যায়নি। পরে ব্রাজিল জুলে রিমে ট্রফির একটি রেপ্লিকা তৈরি করেছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা