
ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায়
চাঁদপুরে দুই ফার্মেসীতে ৩০হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!
ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা -- পপুলার বিডিনিউজ 
ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ফার্মেসীর ফ্রীজে ও ডিসপ্লেতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে আল আমিন হাসপাতালকে ২০ হাজার টাকা এবং মিডল্যান্ড হাসপাতালকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে ওই সময় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।








