জানাজায় শত শত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মুসল্লীরা অংশ নেয়

চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষক মানিক মিয়াজী

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মে ২৭, ২০২২ | ১২:১০
Link Copied Successfully!
শিক্ষক মানিক মিয়াজী । -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মানিক হোসেন মিয়াজী( ৩৬) ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি….. রাজিউন।

তিনি বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার রাত ৯ টায় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়া মাজার শরীফ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজা পূর্ব স্মৃতিচায়ন হয়।

বিজ্ঞাপন

বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পরিচালনায় স্মৃতিচারন করেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগান্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসাইন চৌধুরি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ, শিক্ষক এটি হোসাইন আহম্মদ তালুকদার প্রমুখ।

জানাজার নামাজে ইমামতি করেন হযরত মাও. শাহ আলম আল কাদেরি। তাঁর জানাজায় শত শত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মুসল্লীরা অংশ গ্রহন করেন। সবশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। তাঁকে তার নিজ বাড়ি মোহাম্মদপুর মিয়াজী বাড়ির পারিবারি কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা