
হাজীগঞ্জ বাজারে পাঁচ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য কর্মকর্তা
হাজীগঞ্জে হাসপাতালগুলোর লাইসেন্স না থাকলে সিলগালা হবে: স্বাস্থ্য কর্মকর্তা


বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারের পাঁচটি হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা। হাসপাতালগুলো হলো ভিআইপি হসপিটাল, হাজীগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার ও ডায়াবেটিস সেন্টার, মুন হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল ও আরিয়ানা হসপিটাল।
ওই সময় তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলার হাসপাতালগুলো পরিদর্শন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালগুলো পরিদর্শন করা হবে। হাসপাতালের কাগজ-পত্র পরিপাটি না থাকলে সিলগালা করার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।


হাসপাতাল গুলোর পরিদর্শন কালে জানা গেছে, ভিআইপি হাসপাতালের নার্সদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ, চিকিৎসা সেবায়
হাজীগঞ্জ উপজেলায় ১৭টি হাসপাতাল ও ১৬টি ডায়াগণষ্টিক সেন্টারসহ মোট ৩৩ টি প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন হাজীঞ্জ উপজেলা স্বাস্থ্যবিভাগের এই কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর


























