ফরিদগঞ্জে যুবতী ধর্ষণের শিকার, আটক তিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৫, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গরবার রাতে আটকের পর বুধবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। ফরিদগঞ্জ পৌরসভাধীন পুর্ব বড়ালী গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে ঘটনার শিকার যুবতীর পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আটকরা হলো: মাগুরা জেলার শালিকা থানার হারেশপুর পশ্চিম পাড়া গ্রামের মোল্লা বাড়ির ইছহাক মোল্লার ছেলে সুজন মোল্লা(২০), নোয়াখালী জেলার চর জব্বার থানার হাজী গ্রাম দরবেশ বাজার এলাকার সেলিমের ছেলে শাহীন(২২) ও ফরিদগঞ্জ উপজেলার পুর্ব বড়ালী গ্রামের গিযাস উদ্দিনের ছেলে শাকিব ওরফে শাকু(২০)। এদের মধ্যে সুজন মোল্লা ও শাহীন পুর্ব বড়ালী গ্রামের জনৈক হারুন মিয়ার গরুর খামারের কর্মচারী।

ঘটনার শিকার যুবতীর পিতা আহমেদ(ছদ্ম নাম) জানান, গত ২০ মে শুক্রবার রাতে পুর্ব বড়ালী গ্রামের জনৈক হারুন মিয়ার গরুর খামারের প্রজেক্টের ভিতরে অভিযুক্তরা তার মেয়ে ফুলবানু(ছদ্ম নাম)কে পালাক্রমে ধর্ষন করে। এঘটনার পরে মেয়েটি ভয়ে বাড়ীতে এসে কাউকে কিছু বলেনি। কিন্তু পরে অসুস্থ্য হয়ে পড়লে জিজ্ঞাসাবাদে সে তার মাকে প্রকৃত ঘটনা জানায়। ফুলবানু আরো জানায়, হারুন মিয়ার গরুর খামারের কর্মচারী ও আটককৃত সুজন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত প্রায় একমাস যাবত ধর্ষন করে আসছিল। কিন্তু গত ২০ মে শুক্রবার রাতে অভিযুক্ত ৩ জন মিলে তাকে পালাক্রমে ধর্ষন করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গরবার রাতে অভিযুক্ত ৩জনকেই আটক করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ৩জনকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, ঘটনার শিকার যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা রুজ্জু করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব