শাহরাস্তিতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১

Default User
শাহরাস্তি প্রতিনিধি
আপডেটঃ মে ২৫, ২০২২ | ৪:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে পিচ্ছিল রাস্তায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে গিয়ে পড়লে চাকায় পিষ্ট হয়ে অপর থেমে থাকা ট্রাকের চালক সহকারি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার মেহের ষ্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মেহের ষ্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী বালিবাহী ট্রাকের (চট্ট মেট্রো ট- ১১-৯২৭৩) চালক সহকারী মোঃ খোরশেদ আলম (৫২) যাত্রা বিরতিতে খাবার খাওয়ার উদ্দেশ্যে হোটেলের দিকে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জগামী ট্রাক (ফেনী- ট ১১-০৮৭৫) বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ঢুকে যায়। এতে হোটেলের সামনে থাকা ট্রাকের চালক সহকারী ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতে খোরশেদ আলম কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার ডালুয়া ইউনিয়নের শারফাতলী গ্রামের মৃত হাফিজ উল্যাহর পুত্র।

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের স্বজনদের মৃতদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত দেড় মাস ধরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি অংশে দোয়াভাঙ্গা থেকে ওয়ারুক বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় পাথর উঠে যাওয়ায় দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা। অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের হাজীগঞ্জ অঞ্চলের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে চালকদের অভিযোগ অমূলক বলে জানান উপ-সহকারি প্রকৌশলী মোঃ রমিজ উদ্দিন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব