
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
Link Copied Successfully!


নেই মূল্য তালিকা, খাবার তৈরি করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে আবার পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কিছুই নেই।
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এমনই পাঁচ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। জনসার্থে ভোক্তা অধিকারের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




























