স্কুলে পড়ুয়া মেয়েটি স্বামীর বাড়ীতে গিয়ে হয়ে গেলো মানুষিক রোগী: বাবার বাড়ীতে এসে করলো আত্মহনন

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ২০, ২০২২ | ৮:০৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডর দক্ষিণ আঠিয়া বাড়ীতে আকলিমা আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেন।

দশম শ্রেণী পড়ুয়া আকলিমা আক্তারকে বিয়ে দেয় তিন মাস আগে। বিয়ের প্রথম রাতেই আকলিমা মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে স্বামীর বাড়ীতে। তারপর শুরু হয় মানুষিক চিকিৎসা। সিদ্ধান্ত হয় বাবার বাড়ীতে থাকার। সেই বাবার বাড়ীতে শুক্রবার বিকালে গলায় ফাঁস দিয়ে বিলিয়ে দেয় প্রাণ।

তার স্বামী আরমান হোসেন বলছেন,  দুপুরে সে ফোনে শেষ কথা হয় তার সাথে। বাড়ীতে আসার জন্য বলা হয়। বিকালে  পর শালিকা ফোন দিয়ে আত্মহত্যার খবর জানায়।

আকলিমা মোল্লাডর দক্ষিণ আঠিয়া বাড়ীর (ছৈয়াল বাড়ী ) আবু তাহেরের কন্যা। তার বাবা বলেন, বিয়ের পর মানষিক সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, এসআই আজিজ, প্রভাকর বড়ুয়া সহ-সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আকলিমার মৃতদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান। সেখান থেকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

 

 

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব