ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ

Default User
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ মে ২০, ২০২২ | ৭:৪৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ২০ মে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে,

উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা’র সভাপতিত্বে, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোওয়ারী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই, খেলা শেষে জয় পরাজয় মেনে নেওয়ার একজন ভালো খেলোয়াড়ের পরিচয় দেয় তথা একটি সুসংগঠিত দলের পরিচয় দেয়। আমি আশা করি আমাদের উপজেলার পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়া দল নিজেদের আরো বেশি পরিনত করে চাঁদপুরে জেলা পর্যায়ের খেলায় ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, এআর হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলসহ প্রমুখ। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন পৌরসভা একাদশ বনাম ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন একাদশ। ২-০ শুন্য গোলে জয় লাভ করে ফরিদগঞ্জ পৌরসভা একাদশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা