তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৭, ২০২২ | ৬:০৮
Link Copied Successfully!

মুশফিকুর রহিম আর লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ বেশ ভালো অবস্থায় আছে। দিনের শুরুতে এবং শেষে উইকেট হারানোর যে ভয় ছিল, আজ তেমনটা দেখা যায়নি। অধিনায়ক মমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত বাদে বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ রান তুলেছে ৩ উইকেটে ৩১৮। লঙ্কানদের চেয়ে এখনো তারা ৭৯ রান পিছিয়ে আছে।

ফিফটি হাঁকানো দুই ব্যাটার মুশফিক-লিটন অপরাজিত আছেন।

বিনা উইকেটে ৭৬ রান নিয়ে আজ মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল আর মাহমুদুলের জুটি ভাঙে ১৬২ রানে। আসিথা ফার্নান্দোর বলে কিপার ডিকাভেলার গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ১৪২ বলে ৯ চারে ৫৮ রান করা মাহমুদুল। পরবর্তী ২২ রানের মধ্যে দ্রুত ফিরে যান নাজমুল হোসেন শান্ত (২২ বলে ১) এবং অধিনায়ক মুমিনুল হক (১৯ বলে ২)। মধ্যাহ্ন বিরতির পর ১৬২ বলে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ব্যক্তিগত ১৩৩ রানে ক্রাম্পের শিকার হয়ে তিনি অবশ্য মাঠ ছেড়েছেন। সুস্থ হলে আবার মাঠে নামবেন।

বিজ্ঞাপন

তামিম রিটায়ার্ড হার্ট হওয়ার পর মুশফিকের সঙ্গী হন লিটন কুমার দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। দুজনের ব্যক্তিগত স্কোরও সমানতালে এগিয়ে যাচ্ছিল। ৯৭ বলে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন লিটন দাস। এর একটু পরেই ১২৫ বলে নিজের ২৬তম টেস্ট ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। তৃতীয় দিন শেষে এই জুটি ৯৮* রানে অবিচ্ছিন্ন আছে। মুশফিক ১৩৩ বলে ২ চার ৫৩ এবং লিটন ১১৪ বলে ৮ চারে ৫৪ রানে অপরাজিত। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩১৮ রান। লঙ্কানদের চেয়ে টাইগাররা এখনো ৭৯ রানে পিছিয়ে।

সূত্র: কালের কন্ঠ

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব