শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৭, ২০২২ | ৪:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা দুলাল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দুরসম্পর্কিয় দাদা শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মৃতঃ আম্বর আলীর পুত্র মোঃ দুলাল হোসেন (৫৫) নিজ এলাকায় কনফেকশনারি ব্যবসা করতেন। ভুক্তভোগী (১১) স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বিভিন্ন সময়ে অভিযুক্তের দোকানে চকলেট ও চিপস কিনতে গেলে ভুক্তভোগীকে নানাভাবে যৌন হয়রানি করতো।

বিজ্ঞাপন

https://fb.watch/d3d2bMhHvh/

গত ১৪ মে বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দুলালের দোকানের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় সে শিশুটিকে দোকানে ডেকে নিয়ে পিছনের কক্ষে ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিনও একই সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে।

ঘটনা অবগত হয়ে গত ১৬ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেন। যার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে (৫৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরিক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব