চাঁদপুরের মাসুদ খান ইয়াবাসহ বিমানবন্দরে গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৬, ২০২২ | ১১:৪১
Link Copied Successfully!

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ মাসুদ খান (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, রবিবার রাত পৌনে ১২টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে অভিযান পরিচালনা চালিয়ে মাসুদ খান নামে একজনকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে আটক ওই ইয়াবা কারবারীকে প্রথমে আমরা যাত্রী মনে করেছিলাম। সমসাময়িক সব ফ্লাইটের বোর্ডিং পাস ও টিকিট চেক করে নিশ্চিত হতে পারি তিনি কোনো ফ্লাইটের যাত্রী নন।

বিজ্ঞাপন

জিয়াউল হক জানান, পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান একজনের কাছে তার মোবাইল নম্বর দেওয়া। বিমানবন্দরের সামনে জনৈক ব্যক্তি ফোন করে যোগাযোগ করে ইয়াবা চালান দেওয়ার কথা ছিল। এক পর্যায়ে তিনি স্বীকার করেছেন তার পাকস্থলীতে ইয়াবা আছে। পরে পাকস্থলী থেকে পায়ুপথে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা বের করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা