ছয় মাসের সন্তান রেখে প্রেমিকের কাছে গেলেন মা !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৮, ২০২০ | ১১:৩৭
Link Copied Successfully!

মতলবে প্রেমিকার সাথে প্রেমিকের ষোলকলা পূর্ণ। ৬ মাসের কন্যা সন্তানকে রেখে প্রেমিকের সাথে পলায়ন। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চারটভাঙ্গা গ্রামে।

জানা যায়, কচুয়া উপজেলার আলিয়ারা রাজবাড়ির মো. আমিন পাটওয়ারীর ছেলে মো. হাছান পাটওয়ারীর সাথে ২০১৮সালের মে মাসে চারটভাঙ্গা গ্রামের সিরাজ উল্লার মেয়ে ফারজানা আক্তার মুন্নি (২০) এর বিবাহ হয়।

স্বামী মো. হাছান খাদ্য অধিদপ্তরে চাকুরী করে। বিয়ের ২ বছরের মাথায় ফারজানা আক্তার মুন্নির একটি কন্যা সন্তান জন্ম হয়। শিশুটির নাম মনিহা আক্তার ইশ্রা। বয়স ৬ মাস। এরই ফাকে মুন্নির প্রেমের সম্পর্ক গড়ে উঠে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চারটভাঙ্গা গ্রামের মো. লিটন প্রধানের পুত্র হাবিব প্রধানের সাথে। মুন্নি এরই ফাঁকে ৬ মাসের শিশু বাচ্চাকে রেখে প্রেমিক হাবিবের সাথে পালিয়ে যায়। মুন্নির পিতা সিরাজ উল্লা তাকে খোঁজাখুজি করে না পেয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করে।

বিজ্ঞাপন

নিখোঁজ ডায়েরীর প্রেক্ষিতে মতলব দক্ষিণ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। মুন্নি কখনো চারটভাঙ্গা কখনো রাজারগাঁও ও কচুয়া পালিয়ে বেড়ায়।

১৭ জুলাই শুক্রবার মুন্নিকে চারটভাঙ্গা গ্রাম থেকে উদ্ধার করে, মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, ফারজানা আক্তার মুন্নির বাবা সিরাজ উল্লা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। সেই ডায়েরীর প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে মুন্নিকে চারটভাঙ্গা থেকে উদ্ধার করি। মুন্নির বাবার বাড়ি কালিকাপুর গ্রামে। আর স্বামীর বাড়ি কচুয়ার আলিয়ারা রাজবাড়ি।

মুন্নি জানায়, আমি আমার আগের স্বামী মো. হাছান পাটওয়ারীকে রোটারী পাবলিকের মাধ্যমে তালাক প্রদান করেছি। আমি হাছানের সাথে ঘর সংসার করিব না। বর্তমানে হাবিব প্রধান আমার স্বামী। সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করে। পরে মুন্নি ৬ মাসের শিশু সন্তানকে তার পিতার মাতার কাছে রেখে প্রেমিক হাবিব প্রধানের সাথে চলে যায়।

বিজ্ঞাপন

হাছান পাটওয়ারীর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তালাকের কাগজ পেয়েছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা