শাহরাস্তিতে আগুনে পুড়ল তিন বসতঘর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৭, ২০২২ | ৭:৪৬
Link Copied Successfully!
শাহরাস্তি উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই। ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি বাড়িতে না ঢুকতে পেরে ৩টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার দুপুর ১টা শাহরাস্তি পৌরসভা ৩ নং ওয়ার্ডের কালিয়াপাড়া আনার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়ির মৃত আনোয়ার হোসেনের  বসতঘরসহ ৩টি পুড়ে ছাই হয়। এছাড়াও আশেপাশের  কয়েকটি ঘর আংশিক পুড়ে যায়। বাড়ির রাস্তা না থাকার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের অবরুদ্ধ করেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা।
শাহরাস্তি থানা পুলিশ খবর পেয়ে অবরোধের পর যান চলাচল স্বাভাবিক করে দেন শাহরাস্তি মডেল  থানার  অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল আলম।
খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।
ক্ষতিগ্রস্ত পরিবারদের কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
 শাহরাস্তির  আনার বাড়ী মৃত আনোয়ার হোসেনের বাসত ঘরে শটসার্কিটে  বিধবা নারীর ঘর ভস্মীভূত। (তার ১টি ছেলে প্রতিবন্ধী)। ফায়ার সার্ভিস যথাসময়ে আসলেও বাড়িতে যাবার  রাস্তা না থাকায় সহায়তা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ১২ লক্ষ টাকা।  পৌর  কতৃপক্ষের নিকট দ্রুত রাস্তাটি করার ব্যবস্থা গ্রহণ করার জন‍্য জোর দাবি জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব