অ্যাড. হেলাল উদ্দীনের সমর্থনে ইফতার মাহফিল ও আলোচনা সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২২ | ১১:১১
Link Copied Successfully!

আসন্ন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রত্যাশী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অ্যাড. মো. হেলাল উদ্দীনের সমর্থনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের সমন্বয়ে বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ বসুন্ধরা চাইনিজ রেস্টুরেন্টে এ দোয়া ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুক এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের পছন্দের সাধারন সম্পাদক প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক অ্যাড. মো. হেলাল উদ্দীন বলেন, দলের কাছে ব্যক্তিভাবে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। অনেকে মনে করেন আমি অনেক অর্থ বিত্তের মালিক। সত্যি কথা বলতে দলীয় নেতাকর্মীদের শক্তি ছাড়া আমার তেমন কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমি আমার স্ত্রী সন্তানদেরও সময় দিতে পারিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি আরো বলেন, আপনারা চাইলে আগামী সম্মেলনে নেতা বানাতে পারেন। আপনাদের ভোটে ও সমর্থনে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে কচুয়ার তৃনমূল ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দলকে শক্তিশালী করব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, অ্যাড. হেলাল উদ্দীনের সহধর্মনী অ্যাড. রোকেয়া হেলাল,৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন,পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা,আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী,আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ, গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, গোহট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সী,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মেম্বার,কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল হক টগর,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা কাজল রেখা,আওয়ামী লীগ নেতা মনির হোসেন প্রধান,মফিজুল রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন,যুবলীগ নেতা কাজী কামাল,মোস্তফা প্রধান,রুবেল আহমেদ প্রধান,গাজী ফারুক,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঞা মো. সোহেল,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহŸায়ক সোহাগ উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০