বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ানোই হলো ইসলামের মূলনীতি: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

Default User
হোসেন বেপারী
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২২ | ৮:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনীতিবিদ ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে দোয়া মিলাদ ও ইফতারের আয়োজন করে উপজেলা প্রশাসন।

বুধবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজিলের সভাপতিত্বে অডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন, চাঁদপুর-৫ হাজিগঞ্জ-শাহরাস্তির সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

ওই সময় তিনি বলেন, মানুষের বিপদে একজন অন্যজনের পাশে দাঁড়ানোই হলো ইসলামের মূলনীতি। সাহায্যকারীকে আল্লাহ তায়ালা ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন।

বিজ্ঞাপন

দোয়া মিলাদ ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ (পিপিএম), অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক, রাজনীতিবিদ, পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কার্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব