
প্রবাসি যুবলীগ নেতা আকতার হোসেন দুই শ পরিবারকে দিলেন ঈদের পোষাক


হাজীগঞ্জের দুই গ্রামের দুইশ অসহায় পরিবারকে ঈদের পোষাক শাড়ি, লুঙ্গী, নগদ টাকা ও খাবার সামগ্রী দিলেন প্রবাসি আকতার হোসেন নসু। তিনি সৌদি আরব হাইল কেন্দ্রীয় যুবলীগের আহবায়ক। নসু হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যপুর (উ:) ইউনিয়নের মৈশামুড়া গ্রামের বাসিন্দা। এর আগে তিনি রমজান মাসের প্রথম দিকে আড়াই শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন।
প্রবাস থেকে মুঠোফোনে তিনি জানান, আমি দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি সকলের কাছে দোয়া চাই। আমার মৃত বাবার জন্য সকলের কাছে দোয়া চাই। আমি ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
স্থানীয় বাসিন্দা মহিন ভুঁইয়া বলেন, আক্তার মামা অনেক দানশীল। প্রতি বছর তিনি আমাদের অসহায়দের পাশে দাঁড়ায়। আমরা ওনাকে দোয়া করি।


পারিবারিক সূত্র জানায়, প্রবাসি আাকতার হোসেন নসু প্রতিবছর এভাবে দান করে আসছেন। তবে তিনি কোন আনুষ্ঠানিকতা ছাড়াই রাতের অন্ধকারে বাড়ি গিয়ে এসব ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরন করেন। আকতার হোসেন এ ছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, ও অসহায় পরিবারের মাঝে নিয়মিত দান করে যাচ্ছে।
E/N


























