হাজীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২২ | ২:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির এর সভাপতিত্বে বক্তৃতা করেন, সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা হাজীগঞ্জ বাজারের তীব্র যানযট নিরসনের বিষয়টি তুলে ধরেন। যাত্রীবাহী পরিবহনগুলো সামনে রাস্তা ফাঁকা থাকার পরেও এলোপাতাড়ি গাড়ি রেখে পুরো বাজারের যানযট সৃষ্টি করে। এবং ঈদুল ফিতরকে ঘিরে হাজীগঞ্জ বাজারে আশা মানুষ যেনো চোরের খপ্পরে পরে সর্বশান্ত না হতে হয় সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানানো হয়।

এছাড়াও কৃষি জমিতে ড্রেজিং করা হলে উপজেলা নির্বাহী অফিসারকে তথ্য ও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান বক্তারা।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, আওয়ামী নেতা হাবীবুর রহমান লিটন প্রমুখ।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা