চাঁদপুরে প্রসব পরবর্তী পরিবার-পরিকল্পনা জোরদারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২২ | ৭:৩৫
Link Copied Successfully!
চাঁদপুরে প্রাইভেট হাসপাতাল সমূহে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা জোরদারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের (২য় তলায়) এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিপদপ্তরের উদ্যোগে এবং জাপাইগো (Jhpiego) -এর অর্থিক ও কারিগরি সহযোগীতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাহাদাৎ হোসেন।

তিনি বলেন, দেশে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারী হাসপাতালগুলোতর উল্লেখ পরিমাণ প্রসব সেবা এমআর এবং গর্ভপাত সেবা প্রদান করা হয়। সেখানে গর্ভপাত পরবর্তী পরিবার পরিকল্পনা এবং সাধারণ পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হলে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে করে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসেও সহায়ক হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রসব পরবর্তী সচেতন না হলে একজন মা ৮/৯ মাসের মধ্যে ফের গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। আর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের জন্য মা এবং নবজাতক শিশুর মৃত্যুর ঝুঁকি যেমন থাকে, তেমনি একসাথে দু’জন শিশুকে লালনপালন করতে গিয়ে ওই মাকেও বেগ পোহাতে হয়। তাই এই বিষয়টি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে।

চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ইলিয়াছের সভাপতিত্বে
মতবিনিময় সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সাজেদা পলিন, চাঁদপুর প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশের সমিতির সভাপতি ডা. মো. শহিদ উল্লাহ, জেলা বিএমএ’র সভাপতি ডা. নুরুল হুদা, চাঁদপুর প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্টিক্ট কনসালটেন্ট ডা. নাসির আহমেদ।

সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রজেক্টের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে চাঁদপুর জেলার তথ্য উপস্থাপন করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক, একেএম আমিনুল ইসলাম। এছাড়াও জাপাইগোর কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেন রজতাংশু সাহা, জেলা ম্যানেজার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাপাইগোর টেকনিক্যাল অফিসার ডাঃ মোঃ আরমান চৌধুরী। এসময় চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ এবং জাপাইগো’র প্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা