
হাজীগঞ্জে পুরোনো ভবন ধসে মা-ছেলে আহত
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভার মধ্য বলাখাল কামিনী সাহার বাড়ীর প্রায় ১৫০বছর পুরনো ভবন ধসে পড়ে মা ছেলে গুরুতর আহত হয়।
শনিবার দুপুরে ধসে পড়া ভবনের কনক্রিটের স্তুপ থেকে সেলিনা বেগম(৪৫) ছেলে আলামিন হোসেন(২৪) কে আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানান, কামিনী সাহার বাড়ীতে তিনটি অনেক পুরোনো ভবন রয়েছে। আর এই তিনটি ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। যা কোনভাবেই বসবাসের উপযোগী নয়।


যে কোন সময় ভবনগুলো ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।


























