বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ এপ্রিল ২২, ২০২২ | ৮:৫০
Link Copied Successfully!
চাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১২শ’ কৃষকের মাঝর বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হহ। প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী দীপু মনি এমপি।

তিনি বলেন,আউশ ধানের উপর কৃষকদের নজর বাড়াতে হবে। তাহলে পানি সেচের দিকে কৃষকের তেমন চাপ পড়বে না। এবার চাঁদপুর সদরের ১২শ’ জনকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সার এবং বীজ দেওয়া হয়েছে। এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারের শুভ পরিকল্পনার কারণে বংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি আরো বলেন, দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে। তাই স্বল্প জমিতে অধিক খাদ্য উৎপাদন করতে হবে। আশা করি সময়ের সাথে সাথে কৃষকদের উৎসাহিত করতে এই প্রণোদনা আরো বাড়বে। দেশ কৃষি উৎপাদন স্বয়ংসম্পূর্ণতার দিকে আরো এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশ এখন খাদ্য শষ্যা রপ্তানি করে। আমরা কেবল গ্রহীতা না, আমরা দাতাও।

তিনি বলেন, শেখ হাসিনা মানুষের নেত্রী। মানুষের কথা ভাবেন মানুষকে ভালোবাসেন তার বাবার মতো। তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। তার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বের রোল মডেল।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর থানা ওসি মুহাঃ আব্দুর রশিদ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা