চাঁদপুরে সিমেন্ট নিয়ে ট্রলারডুবি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২১, ২০২২ | ১০:৪৭
Link Copied Successfully!

কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনায় সিমেন্টবোঝাই ইশরাক নামে একটি ট্রলার ডুবে গেছে।

২০ এপ্রিল বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ট্রলারের মাঝি মোজাম্মেল হোসেন জানান, মুন্সীগঞ্জের মোক্তারপুরে প্রিমিয়ার কোম্পানির কারখানা থেকে ৩১০০ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের বাগড়াবাজার যাচ্ছিল ট্রলারটি।

ট্রলারটি মেঘনা নদীর বড়স্টেশন এলাকায় পৌঁছলে তা ঝড়ের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজারের মেসার্স হাফিজ স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে এসব সিমেন্ট ক্রয় করে। পরে সেটি ট্রলারে চাঁদপুরের বাগড়াবাজার নিয়ে যাওয়ার কথা ছিল।

প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় সাড়ে ১৬ লাখ টাকা জলে গেছে। এ ছাড়া ডুবে যাওয়া ট্রলার তো আছেই।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় ডুবুরি দিয়ে ট্রলারটি চিহ্নিত করা হয়েছে। তবে এটি পানির নিচ থেকে তুলে নিয়ে আসা অসম্ভব বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা