চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২০, ২০২২ | ২:৩৪
Link Copied Successfully!
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউসে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বদর দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য মাওলানা জুবায়ের আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বদরী সাহাবীদের রুহের মাগফেরাত কামনা ও চাঁদপুরবাসীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া সম্পাদক মাহবুব ইমরান মাসুম, পৌর আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও গুরুত্বারোপ করে বিশদ আলোচনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন