
শতাধিক মাদ্রাসা ছাত্রকে নিয়ে ইফতার করলেন ইউপি চেয়ারম্যান সুমন
Link Copied Successfully!


বেগম উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
সোমবার প্রথমেই বেগম উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবুল কালাম আজাদ মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এরপর মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


ওই সময় উপস্থিত ছিলেন, প্রবাসী ইমাম হোসেন মজুমদার, ৫নং সদর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি ওমর ফারুক খান, পশ্চিম শাখার সভাপতি, মনির হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল, ৬নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন মীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হান্নান গাজী, আবু সুফিয়ান প্রমুখ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর


























