
ফতেপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন নির্বাচিত


চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ফতেপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি পদে ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার মাদ্রাসার মিলনয়াতনে বিশেষ এক সাধারন সভায় অভিভাবক সদস্য ও এলাকাবাসীর সর্ব সম্মতিক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আলী আশ্রাফ খানের উপস্থিততে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী,মাদ্রাসার সুপার মওলানা আবদুল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.ইখতিয়ার উদ্দিন বাদশা,অভিভাবক সদস্য আজহারউদ্দিন কামরুল,সাবকে ইউপি সদস্য আবুল বাশার,মো.রেজাউল করিম,মো.বিল্লাল হোসেন,শাহিনুর বেগম,শিক্ষক প্রধিনিধি মাওলানা রুহুল আমিন,মাও.তোফাজ্জল হোসেন,আফসানা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


E/N




























