আমরা বিজয়ী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১২, ২০২২ | ৮:২৭
Link Copied Successfully!

চাঁদপুরে নারী উদ্যোগতাদের সংগঠন আমরা বিজয়ী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায় ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের কালিবাড়ি রেলওয়ে কোর্টস্টেশন এবং শপথ চত্বর এলাকায় দেড় শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনের নারী সদস্যরা। ইফতারের প্যাকেটে ছিলো চাঁদপুরের উদ্ধমী নারী উদ্যেগতাদের হাতে তৈরীর উন্নত খাবারসহ বিভিন্ন ফলফ্রুট।

আমরা বিজয়ী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁইয়ের সার্বিক তত্ত্বাবধানে ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপুর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদা খানম, আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডা. রাশেদা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসরিন আক্তার নিপা, নাসিমা রিতা, সমাজকর্মী খোকন পাটোয়ারি প্রমুখ।

আমরা বিজয়ী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা বিজয়ীর পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের জন্যে ইফতারি বিতরণ করেছি। এই খাবার গুলোর বেশিরভাগই আমাদের নারী মেম্বাররা নিজেদের বাড়িতে হাতে তৈরী করেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই মানবিক কর্মকাণ্ডগুলো আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমরা বিজয়ী সংগঠনটি আমি প্রতিষ্ঠা করেছি। এ সংগঠনের মাধ্যমে মূলত আমরা নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদেরকে কর্মদক্ষ হিসেবে গড় তোলাই আমাদের লক্ষ্য। বিজয়ী সংগঠন নিয়ে একটি পক্ষ কিছুটা বিভ্রান্তি ছড়িয়ে ছিল। তবে আমাদের চাঁদপুর পৌরসভার মাননীয় মেয়র মহোদয় নিজে উপস্থিত থেকে সেটি সমাধান করে দিয়েছেন। এজন্য আমি পৌর মেয়র সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি চাঁদপুরবাসীর কাছে বিজয়ী সকল মেম্বারদের জন্য দোয়া কামনা করছি।

ইফতার বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন, আমরা বিজয়ী সংগঠনের সদস্য ও নারী উদ্যোক্তা মুসরাত মুন্নি, সোনিয়া, সাবিহা, সুরাইয়া, রায়না কায়সার, আজমা, মৌসুমী, নুসরাত, নুহা, জুম্মিসহ সকল সদন্য বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা