
হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময় সভা


হাজীগঞ্জে নবাগত ইউএনও রাশেদুল ইসলাম তানজির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নবযোগদানকৃত ইউএনও রাশেদুল ইসলাম তানজির উন্মুক্ত আলোচনার মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, গাজী সালাউদ্দিন, কামাল হোসেন, মহিনউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, সাবেক প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সী, খন্দকার আরিফ, সদস্য ইমাম হোসেন হীরা, পাপ্পু মাহমুদ, সাইফুল ইসলাম সিফাত, সাইফুল ইসলাম, হাবীব উল্যাহ্, হুমায়ুন আহমেদ, মহিন উদ্দিন, মজিব পাটোয়ারী, মজিবুর রহমান রনি প্রমুখ।


























