পুলিশের উপহার হিসেবে জমিসহ ঘর পেলো চাঁদপুরের ৮ গৃহহীন প‌রিবার

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২২ | ৯:০৩
Link Copied Successfully!

মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের উপহার হিসেবে ৮ উপজেলার ৮টি গৃহহীন হতদরিদ্র পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ১০ এপ্রিল রোববার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হয়ে সারা দেশের ন্যায় একযোগে চাঁদপুরেও এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় চাঁদপুর জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্ধোধন করেন তিনি।

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ।

এছাড়া চাঁদপুর সদর মডেল থানা মিলনায়তনে স্থানীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশসহ সাংবাদিকগণ এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, পুলিশের সহযোগিতায় চাঁদপুরের ৮ উপজেলা ১টি করে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে প্রায় ৩ শতক ভূমিসহ ৮টি ঘরের চাবি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর পরই হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর দুই শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং ও একটি বারান্দা রয়েছে। টিন সেট দালান গুলো দেখতে দৃষ্টিনন্দন। মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন মানুষদের ঘর উপহার দিতে পেরে চাঁদপুর জেলা পুলিশ নিজেদের গর্বিত মনে করছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, চাঁদপুর সদরের যে ঘরটি দেয়া হয়েছে, তা নির্মাণ করা হয়েছে মৈশাদী ইউনিয়নের শেখেরহাট নামক স্থানে। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি মৃত-সাত্তার দর্জির ছেলে ইউনুস দর্জির নিকট চাবি হস্তান্তর করা হয়েছে। গৃহহীন ইউনুস দর্জি ঘরটি পেয়ে অত্যন্ত খুশি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা