
মোটরসাইকেল কেড়ে নিলো সাইকেল চালক স্কুলছাত্রের প্রাণ
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের রুপনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আরাফাতের মৃত্যু হয়েছে।
রোববার সকালে রুপনগর এলাকায় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ওইসময় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মৃত্যু হওয়া আরাফাত মনতলা পাটোয়ারীর প্রবাসী মুজাহের পাটওয়ারীর ছোট ছেলে। সে মনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত সাইকেল আরোহী ছিল। আরাফাতকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটারসাইকেল ও সাইকেলের সংঘর্ষে আরাফাতের মৃত্যু হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে মোটরসাইকেল চালক রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিয়াদ হাজীগঞ্জ উপজেলার দোয়াগন্ডা মজুমদার বাড়ীর বাসিন্দা।



























