সাকিব আল হাসানের শাশুড়ির মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ৩:২৫
Link Copied Successfully!

সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত নার্গিস বেগমের চিকিৎসা চলছিল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। তবে সেখান থেকে সুস্থ হয়ে ফেরা হলো না তাঁর।

শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। আজ নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে সাকিব দেশে আসতে পারছেন না। মেয়ের স্কুল খোলা থাকায় তার সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে সাকিবকে। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

বিজ্ঞাপন

শাশুড়ি, মা ও দুই সন্তান একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। পরিবারের বাকিরা সুস্থ হলেও শাশুড়ির সুস্থ হতে সময় লাগছিল। এরপর ১ এপ্রিল মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। মা’র দেখাশোনার জন্য বাংলাদেশে থেকে যান সাকিবের স্ত্রী।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা