এবার ৩২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ৪:০০
Link Copied Successfully!

এবার দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি গুচ্ছে হবে এই পরীক্ষা। এর মধ্যে নতুন তিনটি বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষার সময়সূচির বিষয়ে কাল শুক্রবার বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় সিদ্ধান্ত হবে। আজকের সভায় গত বছর অনুষ্ঠিত গুচ্ছ পরীক্ষায় যেসব সমস্যা হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দেওয়া ও নির্ধারিত সময়ের মধ্যে মাইগ্রেশন শেষ করা এবং ভর্তিতে কেবল যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হবে, সেখানকার জন্য টাকা নেওয়া, ভর্তি ফি যৌক্তিক হারে নির্ধারণ করাসহ কয়েকটি পরামর্শ দিয়েছে ইউজিসি। সভায় আলোচনা হয়েছে, এ বছর বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরেও বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে গুচ্ছের বাইরে থাকা আটটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করবে।

বিজ্ঞাপন

সভায় গুচ্ছের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষা গ্রহণ, ফলাফল ও ভর্তির সময় প্রকাশ করার সুপারিশ করেছে ইউজিসি। এ ছাড়া ইউজিসির পক্ষ থেকে ভর্তি পরীক্ষার ফি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে আসন খালি থাকে, সেগুলোর আসনসংখ্যা কমানো পরামর্শ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা